করোনাভাইরাস: প্রতিরোধে ‌রোবট গাড়ি

২৬ ফেব্রুয়ারি, ২০২০ ১৬:২৪  
সারাবিশ্বে ছড়িয়ে পড়ছে করোনোভাইরাস। এই ভাইরাস ঠেকাতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে চীন। আক্রান্ত ব্যক্তিদের কাছে পণ্য পৌঁছে দিতে এবার রোবট গাড়ির ব্যবহার শুরু করেছে চীন। এই গাড়ির মাধ্যমে পণ্যের ডেলিভারি করলে ভাইরাস ছড়ানোর আশঙ্কা কমবে বলে মনে করা হচ্ছে। করোনা আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে না গিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতেই মূলত এই গাড়ি ব্যবহার করা হচ্ছে। কারণ করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেলে এই ভাইরাস সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে। এদিকে, চীনের জনপ্রিয় ডেলিভারি অ্যাপ মেইটুয়ান ডিয়ানপিং বেইজিংয়ের করোনা আক্রান্ত এলাকায় রোবট গাড়ির মাধ্যমে পণ্য পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু করে।